
রেয়াজ আহমেদ খাঁন,মুন্না, (চট্টগ্রাম) : একক ধর্মের নামে কিম্বা একক জাতিবাদী নামের স্বৈরদূস্য নীতি থেকে সকল মানবিক মানুষ ও মানবিক গনতন্ত্র বিশ্বাসী সকল মানুষকে প্রচলিত স্বৈরনীতি থেকে মুক্তির একমাত্র পথ মানবতার রাষ্ট্র কায়েম করা।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্টাতা এবং মানবতার রাজনীতির একমাত্র প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর নির্দেশনায় আপেল প্রতীক নিয়ে চট্রগ্রাম ৯ আসনের প্রার্থী জনাব শেখ নঈম উদ্দীন প্রচারনার অংশ হিসেবে আজ বিকেলে ৩:১৫ টায় ব্যাটারী গলি থেকে প্রচারনা শুরু করে সার্সন রোড, এস এস খালেদ রোড হয়ে খাস্তগীর স্কুলের সামনে এসে সংক্ষিপ্ত বক্তবের মাধ্যমে প্রচারনা শেষ করেন।
জনাব শেখ নঈম উদ্দিন বক্তবে বলেন, এত টাকার বাহারি নির্বাচনী বাজেট না করে.. মোবাইলের এ্যাপসের মাধ্যমে ঘরে বা অফিসে বসে তার পছন্দীয় প্রার্থীকে নিরাপদে ভয়ভীতি হীন পরিবেশে ভোট নেওয়া হলে

আরও স্বচ্ছতা, দূর্নীতি রিগিং মুক্ত হতো এবং ভোটের কাস্টিংও বেড়ে যেত এবং সময় ও জনবাজেটের এত টাকা খরচ হতো না।
বক্তবে আরও উল্লেখ করেন

দেশ রাষ্ট সরকার জনকল্যাণকর হওয়া অবশ্যই প্রয়োজন যা মানবতার রাজনীতি ছাড়া প্রায়ই অসম্ভব । দুুনিয়ায় যত খুন হত্যা মিথ্যা মামলা হয়রানি যুদ্ধ বিগ্রহ ক্ষুধা দারিদ্রতা সবেরই স্বৈর রাজীনতির সৃষ্টি।
মানবতার রাজনীতিই সমাধান যা দেশ রাষ্ট্র সীমানা র উর্ধে মানবসত্তার বিজয় ও অখন্ডমানবতার বিজয়.. । মানবতার রাষ্ট্র কোন এক ধর্ম, একগোষ্ঠী, একজাতির, এক শ্রেনীর, এক লিংগের হবে না।
অখন্ড মানবতার মুক্ত দুনিয়ার নাম মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র ছাড়া মানব জীবন স্বাধীন মুক্ত হবে না সত্য সুবিচার মানবতা অধিকার এবং সব মানুষের অখন্ড বরাত ইনসানিয়াতের রাষ্ট্র অবিচ্ছিন্ন.. . তাই সকল জনগনের প্রতি আকুল আবেদন আপেল প্রতীক কে ভোট দিয়ে সত্য ও মানবতার রাষ্ট্র কায়েমে অংশীদার হউন।
