বাগেরহাট-৪ আসনের এমপির উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার  :   বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাউথখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির।


বিজ্ঞাপন

সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।


বিজ্ঞাপন

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *