গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান শুরু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ পৌর এলাকায় মশার উপদ্রব হ্রাস এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে একযোগে ‘সমন্বিত অভিযান’ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

​অভিযান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা পৌর এলাকার জনসেবার মানোন্নয়নে রাস্তাঘাট উন্নয়ন, বন্ধ হয়ে যাওয়া খাল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ করে ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল অভিযানই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, ফগার মেশিনের সঠিক ব্যবহার এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।


বিজ্ঞাপন

​আলোচনা সভা শেষে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মার্কাস মসজিদ ও হ্যালিপ্যাড সংলগ্ন খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশক নিধনে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য যে, সাধারণ মানুষকে সচেতন করতে এদিন দিনব্যাপী পৌর এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এই পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

👁️ 39 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *