
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় এক চিহ্নিত মাদক কারবারির তাণ্ডব ও প্রান নাশের হুমকির মুখে অসহায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আফরোজা সুলতানা সংবাদ সম্মেলন করেছে।

এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী। ১৩ এপ্রিল দুপুর ১ টায় শরলখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন। শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার এলাকার বাসিন্দা সংবাদ কর্মী মোঃ রাজিব হোসেনের স্ত্রী তিনি।
গত ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে তার বসতবাড়িতে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী মৃত: হাসেম তালুকদারের পুত্র ইলিয়াস তালুকদার তাদের সাথে ওই সিসি ক্যামেরা বসানো নিয়ে বাক বিতন্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ির ভিতরে প্রবেশ করে ইলিয়াস।

সে জানায় তার মাদক ব্যবসা আছে সিসি ক্যামেরা বসালে তার মাদক ব্যবসার ক্ষতি হবে। তাই তিনি তাকে সিসি ক্যামেরা বসাতে নিষেধ করেন এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সপরিবারে প্রাণ আছে হুমকি দেয়।

তিনি আরো বলেন, ইলিয়াস তালুকদের এলাকার একজন কুখ্যাত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গত ৮ জনুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের একটি দল তাকে ২৫০ পিস ইয়াবাসহ হাতে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আফরোজা সুলতানা গত ৮ এপ্রিল শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডাইরি নং – ৩৫০। আফরোজা আরো বলেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান ও একজন সংবাদকর্মীর স্ত্রী হয়ে তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের কাছে ওই সন্ত্রাসী ইলিয়াসকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন তিনি বিষয়টা জানানোর পরে তাকে পুলিশ দিয়ে সহযোগিতা করা হয়েছে এবং সাধারণ ডায়েরি করা পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশ দিয়ে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে। এরপরেও যদি কোন ঝামেলা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে।
