
Caption: ‘আপন হেলথ কেয়ার লিমিটেড’ এর কার্যক্রম উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

নিজস্ব প্রতিবেদক : “স্বাস্থ্য সচেতন হোন- আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য”এই স্লোগানকে ধারণ করে APON HEALTHCARE LTD রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ-ব্লকের প্রাইম লোকেশনে যাত্রা শুরু করলো বিশ্বমানের স্বাস্থ্যসেবার আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান”আপন হেলথ কেয়ার লিমিটেড”।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
এ সময় তিনি আপন হেলথ কেয়ারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।দেশের স্বনামধন্য চিকিৎসক,খ্যাতনামা ব্যবসায়ী,গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিনিধিদের উপস্থিতিতে আপন হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহির রায়হান বসুন্ধরা গ্রুপের (টিবিজি)এমডি আহমেদ ইব্রাহিম সোবহান ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে’আপন হেলথ কেয়ার লিমিটেড’এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির বিস্তারিত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আপন হেলথ কেয়ার লিমিটেডের উপদেষ্টা এম এম মাসুমুজ্জামান। আপন হেলথ কেয়ারের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন-মানব সেবা এবং সঠিক নির্ভুল রোগ নির্ণয় তথা স্বাস্থ্য সেবার উদ্দেশ্য নিয়ে আজ আপন হেলথ কেয়ার লিমিটেড এর যাত্রা শুরু করতে পেরে আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।

আমার উদ্দেশ্য ব্যবসা নয়।সঠিক রোগ নির্ণয় তথা সুচিকিৎসার ব্যবস্থাসহ সর্ব সাধারণের জন্য সহজ ও নিরাপদ এবং হাতের নাগালে যেন সকল চিকিৎসা সেবা পায় সেই ব্যাবস্থা করা। প্রতিষ্ঠানের উপদেষ্টা মাসুমুজ্জান,বলেন এখানে স্বল্প মূল্যে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হবে ইনশাল্লাহ।দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ততায় থাকছে চিকিৎসা ব্যবস্থা পত্র।
আমাদের আধুনিক ল্যাবে দুই-লেয়ার মেশিন থাকছে।এতে করে আমরা সঠিক টেস্ট রেজাল্ট নির্ধারণ করতে পারবো।আমাদের এই সেন্টারে দেশের বাইরে যেভাবে চিকিৎসা সেবা দেয়া হয় তাই আমরা সুনিশ্চিত করতে চাচ্ছি। যাতে করে রোগীদের চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমে আসে।এবং আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করছি যে,খুব শিগগিরই আমাদের নতুন ইউনিট চালু হবে ইনশাল্লাহ।
সেখানে থাকবে ডেন্টাল,আই এস্হেটিক ও ফিজিওথেরাপি ইউনিট। ডে-কেয়ার কেমোথেরাপি সেন্টার এবং ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে।আপনারা যেনে আরো খুশি হবেন যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছি এবং বিনামূল্যে হোম স্যাম্পল কালেকশনের সুযোগ থাকবে।
এমএম মাসুদুজ্জামান আরো বলেন,সবার দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই’আপন হেলথ কেয়ার লিমিটেড’এর চিকিৎসা সেবার পরিধি আরো সম্প্রসারণ করা হবে।
২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা এবং সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল আলাদা সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আমাদের বিশেষ কিছু পরিকল্পনার মধ্যে ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার এবং সচেতনতা বৃদ্ধিতে ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
