নীলফামারী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ডিমলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপি পরিবার

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

বাদশা সেকেন্দার ভুট্টো, (নীলফামারী)  :  আজ শনিবার  ১১ এপ্রিল,  দুপুরে ডিমলা ডাক বাংলায় আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

এ সময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম তার দায়িত্ব পালনের মাধ্যমে নীলফামারী জেলা পরিষদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


বিজ্ঞাপন

নেতৃবৃন্দ আরও বলেন, তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।
নবনিযুক্ত প্রশাসক এ সময় শুভেচ্ছা জানানোয় ডিমলা উপজেলা বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।


বিজ্ঞাপন

তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

👁️ 265 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *