বাগেরহাটের  শরণখোলায় সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে‌ দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম শরণখোলা (বাগেরহাট)  :  বাগেরহাটের শরণখোলায় ইয়ুথ ফর দি সুন্দরবন এর আয়োজনে সুন্দরবন রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ রবিবার  ১০ মে সকাল দশটায় অগ্রদুত ক্লাব ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা।

আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক ও রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার আলমগীর হোসেন মিরু।


বিজ্ঞাপন

সভার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দূষণ, বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং এ বিষয়ে তরুণ সমাজকে আরও সচেতন করে তোলা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য কমানো, এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষায় তরুণদের সম্পৃক্ত করাই তাদের প্রধান লক্ষ্য, এবং এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

👁️ 35 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *