ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

রাকিব হোসেন, (ভোলা)  :  ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (পিতা: মৃত শাহজাহান) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ভোলা।


বিজ্ঞাপন

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ফুলকাচিয়া ৪নং ওয়ার্ড এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনোরঞ্জন বর্মনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৩ মাস ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *