
মোঃ সাইফুর রশিদ চৌধুরী. : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত পরিবারের পাশে দাড়িয়েছেন গোপালগঞ্জ ২ আসনের এমপি ডা. কেএম বাবর। নিহত শারমিন আক্তারের ভাইদের চাকুরী দেওয়ার আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নিহত রসুল ও শারমিন আক্তারের গ্রামের বাড়ি পাইককান্দি গিয়ে পরিবারের খোঁজ খবর নেয় এমপি।
এ সময় গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লাকে আশ্বস্ত করেন তাদের পরিবারে যোগ্য কেউ থাকলে তকে চাকুরী ব্যাবস্থা করে দেওয়া হবে জানান, এতে নিহত পরিবার আর্থিকভাবে স্বাচ্ছন্দে থাকতে পারবে বলে জানান তিনি। এসময় গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে ১০ মে রাতে গলা কেটে হত্যা করা হয়।নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে।

নিহতরা হলেন—শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং তার ভাই রসুল হোসেন।

শারমিন আক্তার গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামের শাহাদাত মোল্লা চৌকিদারের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করতেন।
ঘটনার পর থেকেই নিহত শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা, তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।
