হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  :  মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে এক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন

​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় হুজরাপুর জোড়া মঠ,কাজি পাড়া,পাঠানপাড়া এলাকার বিভিন্ন অলিগলি, ড্রেন এবং জনসমাগমপূর্ণ স্থানে এই কার্যক্রমের শুভসূচনা করা হয়।

​ক্লাবের তরুণ ও উদ্যমী সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকার সম্ভাব্য মশার প্রজননক্ষেত্র গুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।​এ সময় উপস্থিত ছিলেন আমিরুল,পিন্টু, মামুন,আশিফ,শাওন,ধলু ওস্থানীয় অন্যান্যরা।

উৎসব ক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষায় তাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

​এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য এলাকাবাসী হুজরাপুর উৎসব ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


বিজ্ঞাপন
👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *