ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) সংগ্রহ অভিযান শুরু

Uncategorized

মোঃ নুরুজ্জামান, (ঠাকুরগাঁও)  :  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন ডা. আব্দুস সালাম।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও ক্রয় কমিটির সভাপতি অন্জন কুমার দাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করছে।


বিজ্ঞাপন

এই কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা লাভবান হবেন।


বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সরকারের খাদ্য সংগ্রহ কার্যক্রমকে কৃষিবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সফল বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *