নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠি বন্ধুসভার মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাহবুব হাসান, (ঝালকাঠি) :  “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ঝালকাঠি বন্ধুসভা। শুক্রবার (২২ মে) বিকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। সভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সহসভাপতি বীথি শর্মা বনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি।

এসময় বক্তব্য দেন বন্ধুসভার সদস্য ফারজানা ইমাম, প্রসান্ত দাস হরি, উপদেষ্টা মু. আল-আমিন বাকলাই, স্থানীয় প্রতিনিধি হাসান মাহমুদ ও সভাপতি শাকিল হাওলাদার রনি।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাকিনা আলম লিজা বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।”

সভাপতির বক্তব্যে বীথি শর্মা বণিক বলেন, “শুধু প্রতিবাদ নয়, সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও শিশুদের নিরাপদ সমাজ উপহার দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

আয়োজকেরা জানান, রাজধানীর মিরপুরে শিশু রামিসার হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সারাদেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত। রাষ্ট্রীয় আইনের ফাঁকফোকর ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এর প্রতিবাদে ঢাকাসহ দেশের সব বন্ধুসভা একযোগে মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনে বন্ধুসভার সদস্য, স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *