গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়

Uncategorized দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

মোঃ মিন্টু মিয়া, (গাজীপুর)  :  গাজীপুরের ব্যস্ততম সড়ক গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত চলাচলকারী ছোট যানবাহনে (অটোরিকশা, সিএনজি, লেগুনা ইত্যাদি) অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রতিদিনের যাত্রীরা।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়ার তুলনায় যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে অফিস সময় ও সন্ধ্যার পর এই ভাড়া বৃদ্ধি আরও বেশি লক্ষ্য করা যায়। যাত্রীদের অভিযোগ, কোনো ধরনের নিয়ম-নীতি মানা হচ্ছে না এবং ভাড়া নির্ধারণে নেই কোনো তদারকি।

একাধিক যাত্রী জানান, চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত যেখানে ভাড়া হওয়ার কথা ৩০-৮০ টাকা, সেখানে ১৫০-২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের।


বিজ্ঞাপন

অন্যদিকে চালকদের দাবি, জ্বালানির মূল্য বৃদ্ধি, যানজট এবং বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়েই বেশি ভাড়া নিচ্ছেন। তবে যাত্রীদের মতে, এভাবে ইচ্ছেমতো ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


বিজ্ঞাপন

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত ভাড়া নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান চান।

সচেতন মহল মনে করছেন, সঠিক তদারকি ও নির্ধারিত ভাড়া তালিকা বাস্তবায়ন করা হলে যাত্রীদের এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

👁️ 39 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *