গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত: শান্তি ও সমৃদ্ধি কামনা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত এ জামাতে জেলার হাজারো মুসল্লি অংশ নেন। নারী মুসল্লিদের জন্য ঈদগাহে আলাদা নামাজের বিশেষ ব্যবস্থা ছিল।


বিজ্ঞাপন

​জামাতে ইমামতি করেন কোর্ট মসজিদ ও মাদ্রাসার খতিব মাওলানা হাফিজুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

​এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।


বিজ্ঞাপন

​বক্তারা কোরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে মনের পশুকে কোরবানি দেওয়ার আহ্বান জানান। ডা. কে এম বাবর দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন

জেলা প্রশাসক কোরবানির বর্জ্য অপসারণে সচেতন হওয়ার অনুরোধ জানান এবং পুলিশ সুপার জেলার নিশ্ছিদ্র নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

👁️ 34 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *