
মকবুল হোসেন , (ময়মনসিংহ) : ময়মনসিংহ নগরীর শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর বিজয়া দশমী উপলক্ষ্যে নগরীর দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত বিজয়ার শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়।

আজ ২১অক্টোবর বুধবার শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর উপলক্ষে নগর দুর্গাবাড়ী এলাকায় এ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
উক্ত বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি , ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।

বিজয়ার এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।

বিজ্ঞাপন
