শরণখোলায় বিলুপ্তপ্রায় তিলা নাগ ঈগল উদ্ধার চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে রেসকিউ সেন্টারে

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম,  (শরণখোলা) :  শরণখোলার বন সংলগ্ন লোকালয় থেকে বিলুপ্তপ্রায় একটি তিলা নাগ ঈগল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর হচ্ছে বন বিভাগ সূত্রে জানাগেছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪জুন) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে একটি গাছ থেকে ঈগলটি উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কর্মরত সংগঠন ওয়াইল্ড টিমের কর্মকর্তা আলম হাওলাদার।

আলম হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গাছ থেকে অসুস্থ অবস্থায় ঈগলটিকে উদ্ধার করা হয়। পাখিটির শারীরিক অবস্থা ভালো না হওয়ায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ওয়াইল্ড টিম ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া ঈগলটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


বিজ্ঞাপন

প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ্য করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা এ ধরনের প্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *