
মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ৬ বোতল বিদেশী মদ ও দুইটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার ( ৮ জুন) জেলা গোয়েন্দা শাখা, কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/মোঃ হাসানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ সদর থানাধীন ইসলামবাগ (মান্দারতলা) এলাকায় মোঃ হাফিজুর রহমান বাঁধনের রুম থেকে মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান বাঁধন এর সহযোগী মোহাম্মদ মানিক মিয়া (৩৫), মোঃ সজিব খান (২৬), কে ৬৫০(ছয়শত পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা) এবং ০৬ (ছয়) বোতল বিদেশী হুইস্কি সহ গ্রেফতার করা হয়।
আসামি মোঃ সজিব খান দীর্ঘদিন যাবত মাদক সম্রাট হাফিজুর রহমানের বাড়িতে অবস্থান করে এবং তার মোটরসাইকেল যোগে জেলার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিক্রি করিয়া আসিতেছে। এ সময় মাদক বিক্রিতে পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকসম্রাট মোঃ হাফিজুর রহমান বাঁধন দীর্ঘদিন যাবত এলাকার বাইরে অবস্থান করে গ্রেফতারকৃতদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

