জামালপুরের  সরিষাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন: তিনজনকে জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  :  জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী পশ্চিম ঝিনাই নদী এলাকায় বলগেটের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত সুরুজ্জামান, ইয়াসিন ও সাকিবকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আদালতের আদেশে বলা হয়, নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পরে অভিযুক্তরা জরিমানার টাকা দিতে না পারায় তাদের সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান,অভিযুক্তদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিমলাপল্লী পশ্চিম ঝিনাই নদী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে তিনজনের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

👁️ 56 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *