তানোরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

সুজন তানোর (রাজশাহী)   :  রাজশাহীর তানোরে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শট সার্কিটের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক তরুণের মৃত্যু।শনিবার (১৮ জুলাই) উপজেলার তালান্দ বাজারে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

নিহত গৌতম চন্দ্র দাস (১৮) হরিদেবপুর গ্রামের ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি বিমল চন্দ্র দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তালান্দ বাজারে তার বাবার কামারের দোকানে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় হঠাৎ এ ঘটনায় গৌতম চন্দ্র দাস বিদ্যুৎপৃষ্ট হন।

এতে গুরুত্ব তাহলে তাকে তার স্বজনরা তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।এবং কর্তব্যরত চিকিৎসক তাঁর পরীক্ষার শেষে তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এস এম মাসুদ পারভেজ বলেন, বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শট সার্কিটের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 255 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *