১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে রাজধানীর মধ্য বাড্ডায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।
উল্লেখ্য, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লক্ষ ২৬ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

👁️ 113 News Views
