বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, পুরস্কার হিসেবে দেওয়া হলো একজোড়া গরু

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পাল্টাপুর যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

গ্রামবাংলার লোকজ সংস্কৃতি ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখার প্রত্যয়ে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ ও নানা বয়সী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব মো. আবুবক্কর সুমন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

খেলার অন্যতম আকর্ষণ ছিল বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে দুটি গরু প্রদান। ব্যতিক্রমী এ পুরস্কারকে ঘিরে দর্শক ও খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে।

👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *