রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর ফুটবল বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

মোঃ বুলবুল ইসলাম, (কুড়িগ্রাম)  :  মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজীবের মা জান্নাতুল ফেরদৌস।


বিজ্ঞাপন

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট ফাজিল মাদ্রাসা মাঠে ‘শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে সন্তানহারা এই মা আবেগপ্লুত কণ্ঠে বলেন, যুবসমাজই একটি দেশের ভবিষ্যৎ। সেই যুবসমাজ যেন মাদকের অন্ধকারে হারিয়ে না যায়, বরং খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের গড়ে তোলে—এটিই এখন সময়ের দাবি।
​টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য আলতাফ হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব শহিদুল ইসলাম।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, শহীদ রাজীবের মতো বীর সন্তানদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় চাকিরপশার ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে উমরমজিদ ইউনিয়ন একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

👁️ 162 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *