রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

বিশেষ প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালি এলাকার একটি ভাড়া বাসা থেকে সাঁওতাল কিশোরী রিয়া সরণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

রিয়া সরেণের পরিবার ও স্বজনদের দাবি এটি আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা রিয়া হত্যার ব্যাপারে তার বাড়ীওয়ালার ভুমিকাকে সন্দেহ করছে।

রিয়া সরেণের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পত্রিকার মাধ্যমে জানা যায়, প্রায় দুই বছর আগে মা রিবিকা মুরমুর সঙ্গে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামের একটি ভাড়া বাসায় ওঠে রিয়া।


বিজ্ঞাপন

প্রায় দুই মাস আগে তার মা দিনাজপুরে ফিরে গেলেও রিয়াl ওই বাসায় থেকে যায়। বাসার কাছেই একটি বহুজাতিক প্রতিষ্ঠানের প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় সে অস্থায়ীভাবে কাজ করতো। এই কারখানায় তার মা-ও কাজ করেছেন।


বিজ্ঞাপন

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত বিচারের জোর দাবি জানান।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *