
নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার ২৩ সেপ্টেম্বর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পর্ষদ ও সারাদেশের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিএমএসএস পরিবার।
তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পর্ষদের পক্ষ থেকে মহাসচিব সগীর আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

