
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA Terminal 1 ও Terminal 2) ব্যবহার করে মোট ১০৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ছিলেন ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, ২ জন ছেলে শিশু এবং ২ জন মেয়ে শিশু।
তাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ভিয়েতনাম ও লাওসসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
জানা গেছে, এর আগে তাদের ব্ল্যাকলিস্ট, ইমিগ্রেশন ভিসা-সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য অভিযোগে আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে পরিবারের সদস্য ও নিজ নিজ নিয়োগকর্তার সহযোগিতায় প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
প্রবাসীদের জন্য সতর্কবার্তা: মালয়েশিয়ায় অবস্থানকালে নিজের ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাটাস বৈধ রাখুন। কোনো ধরনের অবৈধ কাজে জড়াবেন না। আইন মেনে চলুন, নিরাপদে থাকুন।
