
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর ২০২৬) সরাইল থানার এসআই রাজীব বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা যথাক্রমে, মো. নজরুল ইসলাম মিয়া (৩০), পিতা- মো. নাজিম মিয়া, মাতা- মৃত হাসনা বেগম, সাং- চরচারতলা (পাথর বাড়ি),। সিয়াম সরকার (২৮), পিতা- মৃত হেলাল সরকার, মাতা- রেশমা বেগম, সাং- চরচারতলা (সরকার বাড়ি),। নজরুল ইসলাম (২৫)পিতা- গোলাপ মিয়া, মাতা- নুরজাহান, সাং- সোনারামপুর (হাজী মালেক মিয়া বাড়ি), এবং হাজী মিয়া (২৮), পিতা- মৃত মিয়া, মাতা- রেহানা বেগম, সাং- চরচারতলা (মরম পাড়া, কিটকি বাড়ি)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি ও ছিনতাই করে আসছিল।

তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ থানার ৪টি ও বিজয়নগর থানার ৩টি সহ মোট ৭টি মামলা এবং আসামি সিয়ামের বিরুদ্ধে আশুগঞ্জ থানার ৭টি, সরাইল থানার ১টি ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ১টি সহ মোট ৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন
অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ০১টি হেক্স ব্লেড, ০১টি লোহার কাটার, ০১টি কাঁঠের বাটযুক্ত লোহার তৈরী ছোরা, ০১টি লোহার সেলাই রেঞ্জ, ০১টি ছোট কাটি, ০১টি লোহার তৈরী শাবল, ০১টি হাতল বিহীন স্টিলের ছোট ছোরা এবং ০১টি সবুজ রংয়ের সিএনজি চালিত অটোরিক্সা।
এ ঘটনায় সরাইল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
