দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)  :  খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, সোনা নাকি পিতল—জানতে ভিড়


বিজ্ঞাপন

দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় জালিয়া পাড়ার শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের একটি মূর্তি পাওয়া যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্মশান ঘাটে মূর্তিটি পাওয়ার পর প্রদীপ সরকার নামে এক ব্যক্তি সেটি বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে মূর্তিটি রেখে পূজা-অর্চনার পাশাপাশি খিচুড়ি রান্নার আয়োজন করা হয়।

মূর্তিটি দেখতে আসা মানুষের মধ্যে কেউ এটিকে সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের মূর্তি। তবে মূর্তিটি প্রকৃতপক্ষে কী ধাতু দিয়ে তৈরি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন

খবরটি ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ মূর্তিটি দেখতে প্রদীপ সরকারের বাড়িতে ভিড় জমাচ্ছেন। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে।


বিজ্ঞাপন

তবে মূর্তিটির ধাতব উপাদান ও প্রকৃত মূল্য সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *