সাতক্ষীরা সদর হাসপাতালের বড় বাবু আশিক নিয়াজের ভাগ্নে মাহমুদুল হাসান ধর্ষণ কাণ্ডে গ্রেফতার

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

হাফিজুর রহমান (সাতক্ষীরা)   :  সাতক্ষীরা সর হাসপাতালের প্যাথলজি বিভাগের রুমের দরজা বন্ধ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের বড়বাবু আশিক নেওয়াজের আপন ভাগ্নে মাহমুদুল হাসান (২৪) নামের এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল চত্বর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেপ্তার মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ নভেম্বর) এক গৃহবধূ চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি পরীক্ষা করানোর জন্য তিনি বেলা ১২ টার পর প্যাথলজি বিভাগে গেলে তাকে জানানো হয় যে আজ আর পরীক্ষা হবে না। ঠিক তখনই প্যাথলজিতে দায়িত্বরত আউট সোর্সিং কর্মী মাহমুদুল হাসান ওই নারীকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগে আরও প্রকাশ পায়, মাহমুদুল হাসান ওই নারীকে ইউরিন (প্রস্রাব) নিয়ে আসার কথা বলেন। নমুনা নিয়ে আসার পর প্যাথলজির রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন মাহমুদুল।


বিজ্ঞাপন

পরে ওই নারী বাড়ি ফিরে তার স্বামীকে বিষয়টি খুলে বলেন। আজ দুপুরে স্বামীসহ থানায় এসে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে গৃহবধূ মামলা করেছেন। এজাহার নামীয় অভিযুক্ত মাহমুদুল হাসানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ওই গৃহবধূর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি নিরাপত্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর গ্রামের আশিক নেওয়াজ সাতক্ষীরা সদর হাসপাতালে বড়বাবু (প্রধান হিসাব রক্ষক) দীর্ঘদিন ধরে নানান ধরনের অনিয়ম-দূর্নীতির রাম রাজত্ব চালিয়ে আসছে।

আউট সোর্সিং কর্মী হিসেবে তার আপন ভাগ্নে মাহমুদুল হাসানকে নিয়োগ দিয়ে হাসপাতালের দালালি বাণিজ্য ছাড়া নানা অপকর্মে লিপ্ত ছিল।

আউটসোর্সিং এর মেয়াদ শেষ হলেও তার ছেলে তালহা বিন- নেওয়াজ এবং আপন ভাগ্নে মাহমুদুল হাসানকে হাসপাতালে কর্মরত রেখেছে বড় বাবু আশেক নেওয়াজ। অবশেষে এক মহিলা রোগীকে ধর্ষণকাণ্ডে তাকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

👁️ 38 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *