বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদের সম্মানিত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  সাংবাদিকদের প্রয়োজনে, সাংবাদিকদের নিয়ে গঠিত এবং সাংবাদিকদের দ্বারাই পরিচালিত একটি ঐক্যবদ্ধ, পেশাদার ও কল্যাণমুখী সংগঠন হিসেবে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদ কাজ করে যাচ্ছে।


বিজ্ঞাপন

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সম্মানিত দায়িত্বশীল ও সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংগঠনের নামে নতুন কোনো গ্রুপ তৈরি করা কিংবা নিজ উদ্যোগে গ্রুপ মিটিং আয়োজন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ইতোমধ্যে সংগঠন কর্তৃক নির্ধারিত সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে একটি সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে সবাইকে সাংগঠনিক নিয়মনীতি মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

*পদ-পদবি বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত:*


বিজ্ঞাপন

সংগঠনের প্রতিটি সদস্যের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলতা, সক্রিয় অংশগ্রহণ, অভিজ্ঞতা, যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটিসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদ-পদবি বণ্টন করা হবে। এখানে ব্যক্তিগত পরিচয় কিংবা প্রভাব নয়, বরং সাংগঠনিক অবদান ও কর্মদক্ষতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তাই প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে।


বিজ্ঞাপন

এডহক কমিটির সম্মানিত সদস্যদের পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই সাংগঠনিক সভা ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।

কেন্দ্রীয় কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সবাইকে নিম্নলিখিত নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করা হচ্ছে—

১। সংগঠনের নামে নতুন কোনো গ্রুপ তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

২। এডহক কমিটির অনুমতি ও সমন্বয় ছাড়া কোনো ধরনের গ্রুপ মিটিং বা সাংগঠনিক সভার আয়োজন করা যাবে না।

৩। কেন্দ্রীয় কমিটি গঠনের পূর্বে সকল প্রকার প্রচার-প্রচারণা কিংবা বিক্ষিপ্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে।

৪। সংগঠনের নির্ধারিত গ্রুপে ব্যক্তিগত কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের প্রচারমূলক লিংক শেয়ার করা যাবে না।

৫। সংগঠনের নির্ধারিত সদস্য ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

৬। কেন্দ্রীয় গ্রুপে প্রকাশিত প্রতিটি নির্দেশনা, বিজ্ঞপ্তি ও সাংগঠনিক সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আমরা বিশ্বাস করি, একজন সচেতন ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত মতপার্থক্য ভূলে পেশাজীবী সাংবাদিকদের নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক পরিষদ সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং নির্যাতিত, নিপীড়িত ও হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

আসুন, বিভেদ নয়—ঐক্য; বিশৃঙ্খলা নয়—সাংগঠনিক শৃঙ্খলা; ব্যক্তিস্বার্থ নয়—সাংবাদিকদের সম্মিলিত স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে যাই।

সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে সফল, গতিশীল ও সুসংগঠিত করতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সম্মানিত সদস্যের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

👁️ 38 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *