
সুন্দরবন থেকে নইন আবু নাঈম তালুকদার : প্রাকৃতিক ঝাড়–দার খ্যাত মহাবিপন্ন পাখী শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও শকুনের বংশ বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে সুন্দরবনে শুরু হয়েছে দুইদিন ব্যপী “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”(এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশন’) এর ২০২৬ সালের বার্ষিক সভা। বাংলাদেশ বন বিভাগ এ সভার আয়োজন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সুন্দরবনের করমজল এলাকায় পশুর নদীতে “এমভি মালঙ্গী” জাহাজে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন সভার প্রধান অতিথি বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোঃ আমীর হোসাইন চৌধুরী।
“এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”(এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশন’)এর চেয়ারপারসন জেমিমা প্যারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট সংরক্ষণবাদী এনাম উল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।
দুইদিন ব্যপী অনুষ্ঠিত সভায় এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়াসহ ১০টি দেশের ৪৫ জনেরও বেশী বিজ্ঞানী, সংরক্ষণবাদী, পশু চিকিৎসক, সরকারী কর্মকর্তা এবং আন্র্Íজাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেশশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ সুন্দরবনে এবার জাহাজে এ সভার আয়োজন করেছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, বাংলাদেশে এখন মহাবিপন্নপাখী শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। “সেভ”এর শুরু হওয়া এই সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন
বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অব্জল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে তিনি জানান।
