৬ জন আসামী গ্রেফতার  :  সীতাকুণ্ডে বাপ্পী খুন হওয়ার আগে-পরে আধিপত্য বিস্তার নিয়ে স্হানীয়দের নানা প্রশ্ন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি  :  সীতাকুণ্ডে বাড়বকুণ্ড ইউনিয়নের যুবদল কর্মী বাপ্পী হত্যার ঘটনায় পুলিশ ৬ জনকে জনকে গ্রেফতারসহ অস্ত্র উদ্ধার করলেও ঘটনার আগে-পরে আধিপত্য বিস্তার নিয়ে স্হানীয়দের মাঝে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।


বিজ্ঞাপন

সরেজমিনে এলাকা ঘুরে জানা যায়, খুনের ঘটনার আগে দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন এবং বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাদ্দামের মধ্যে বিরোধ চলছে।

আর এই বিরোধ নিয়ে আলোচনা ও সমঝোতার উদ্যোগের কথা এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আরিফ তার লোকজন নিয়ে অত্র ইউনিয়নের অলিনগরে গ্রামে যাওয়ার প্রস্তুতি নেয়।

এদিকে ওই সময় সাদ্দাম অলিনগর এলাকার মসজিদের মাইকে ডাকাতের হামলার আশঙ্কা বলে ঘোষণা দেয়া হয় স্হানীয়রা জানান।তবে কি কারণে কার নির্দেশে, কি উদ্দেশ্য এবং কি পরিস্থিতিতে ঐ ঘোষণা দেয়া ? এ বিষয় নিয়ে এলাকার জনগণের মাঝে নানান প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। তাই বিষয়টি তদন্তের মাধ্যমে পরিস্কার হওয়া প্রয়োজন বলে সচেতন মহল মনে করছেন।


বিজ্ঞাপন

তাছাড়া স্হানীয়দের ভাষ্য মতে আরিফ হোসেন লোকজন নিয়ে অলিনগরের সাদ্দামের কার্যালয়ের সামনে পৌঁছলে কার্যালয়টি বন্ধ দেখতে পায়। তারা সেখানে অবস্হানে করার সময় মোটর সাইকেলে করে তারেক হোসেন বাপ্পী ও শাওন সেখানে উপস্থিত হয়।


বিজ্ঞাপন

পরে তাদের সঙ্গে উপস্থিত আরিফের লোকজনের সাথে বাক বিতণ্ডতার এক পর্যায়ে সংর্ঘষ হয় এবং বাপ্পী খুনের ঘটনা ঘটে। কিন্তু বাপ্পী ও শাওন কিভাবে ঘটনাস্থলে পৌঁছালো ? ঐ সময় তারা সেখানে আসার পিছনে কারো সাথে কোন যোগাযোগ ছিল কিনা এসব প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট।

খুনের আসল রহস্য বের করতে এ বিষয় গুলো পুলিশ প্রশাসন খতিয়ে দেখা অত্যন্ত জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করেন। তাই খুনের রহস্য গভীর ভাবে তদন্ত করলে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাবে। পাশাপাশি বাপ্পী খুন হওয়ার আগে পরে তার মোবাইলে কারো সাথে যোগাযোগ ছিল কিনা তা যাছাইযের দাবী এলাকাবাসীর।

অপরদিকে সাগর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার নিয়ে আরিফ ও সাদ্দামের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ। সুতরাং বাপ্পী হত্যাকাণ্ডের পিছনে প্রকৃত কারণসহ নৈপথ্য কোন পূর্ব পরিকল্পনা ছিল কিনা তা তদন্ত করে বের করা উচিত বলে বিশেষজ্ঞদের অভিমত।

আবার অত্র অঞ্চলের সচেতন মহলের বিশ্লেষণের তীর সাদ্দামের উপর। কারণ বাপ্পী খুন হওয়ার ২০/২৫ মিনিট আগে সাদ্দাম মসজিদের মাইকে ঘোষণা করায় গ্রামে ডাকাত ডুকবে। এমনকি সমূদ্র থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অধিকাংশ ড্রেজার সাদ্দামের নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণকে কেন্দ্র করেও আরিফ এবং সাদ্দামের মধ্যে দ্বন্দ্ব।

এলাকাবাসীর ধারণা গত এক বছরে বালু উত্তোলনকে কেন্দ্র করে ৩টি খুন হয়। তবে ইতিপূর্বে বিএনপির অনেক সিনিয়র নেতাদেরকে অপমান অপদস্থ ও লাঞ্ছিত করার জন্য আসলাম চৌধুরী সাদ্দামকে দল থেকে বহিষ্কার করে বলে জানা গেছে। এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক বয়স্ক বৃদ্ধরা পর্যন্ত ক্ষোভ প্রকাশ বলেন, সাদ্দাম একজন চাঁদাবাজ, মাদকাসক্ত ও খুনী।

খুনের ঘটনাস্থল (সাদ্দামের কার্যালয়) থেকে সাদ্দামের বাড়ী পর্যন্ত প্রায় ১৮টি সিসিটিভি ক্যামেরা সেট করা আছে। বাপ্পী খুন হওয়ার ৩৯ দিন পার হলেও খুনের আসল রহস্য বের না হওয়ায় এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন বিরাজ করছে।

এদিকে সাদ্দাম হোসেনকে তার বিরুদ্ধে অভিযোগ গুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে বিএস টিভিকে জানান, আমার বিরুদ্ধে এগুলো সব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বরং ঘটনা ঘটার আগে আরিফ গংরা আমার মোবাইলে বিভিন্ন ধরনের ম্যাচেজ দিয়ে হুমকি দিচ্ছিল।

তাই আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার স্বার্থে সমাজের সর্দার ও গন্যমাণ্য ব্যক্তিদের সাথে আলাপ করে মাইকে সবাইকে সর্তক থাকার আহ্বান জানানো হয়।

এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম জানান, আমরা খুনের নৈপত্ত্যের সমস্ত ঘটনা উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ।

👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *