আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)  :  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের সমর্থকেরা। বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন

এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর এর নিন্দা জানানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সিনিয়র নেতারা সীমান্ত এলাকায় ছুটে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি মায়াবী সিনেমা হল মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।


বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, নাছির উদ্দিন হাজারি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. বাহার মিয়া, আবুল ফারুক বকুল, মন্তাজ মিয়া, শওকত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অপরদিকে সার্বিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সতর্কতা বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা বিএনপি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তার স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করার কথাও বলা হয়েছে।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *