
মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৮০ বছর।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে।
তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) এর মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
👁️ 15 News Views
