সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকি

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর সার্বিক সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় তদারকি করা হয়।


বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, কাপড়ের রঙ ব্যবহারসহ নানা ধরনের ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ০৩ টি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে র‍্যাব ৯ এর একটি টিম, ক্যাব সুনামগঞ্জ, বাজার কমিটির, সদস্যবৃন্দ। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

👁️ 138 News Views