
চট্টগ্রাম প্রতিনিধি : মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কার্পেট বিতরণ করেছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলার চর কাবিলপুর মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এ কার্পেট বিতরণ করা হয়। মাদরাসার শিক্ষার্থীরা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে নামাজ আদায় করতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।
এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন মোঃ আল-আমিন হোসাইন (সৌদি প্রবাসী), মোঃ রায়হান আলী, মোঃ বায়েজিদ হোসেন সায়মন, মোঃ আল-আমীন হোসাইন, মোঃ জুয়েল রানা, মোঃ ফরিদ হাসান ও মোঃ শহিদুল ইসলাম।
কার্পেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আবু রায়হান, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ মোস্তফা কামাল, মোঃ সাবু মোল্লা ও মোঃ শহিদুল ইসলাম। এছাড়া সাঘাটা উন্নয়ন সংস্থার (SUS) প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন হোসাইন ও মোঃ শহিদুল ইসলাম।

এ সময় সংশ্লিষ্টরা এ উদ্যোগে আর্থিক সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
