খুলনায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ২ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত রূপসা উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।


বিজ্ঞাপন

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রুবাইয়া তাছনিম, উপজেলা নির্বাহী অফিসার, রূপসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা।

👁️ 130 News Views