রাজধানীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুটি প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা করা সহ ২ টি মামলা দায়ের

অপরাধ এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ৯ ফেব্রুয়ারি, ঢাকা মহানগরীর কদমতলী এলাকায় বিএসটিআই এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট ২ টি প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা করা সহ ২ টি মামলা দায়ের করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, কেক পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ ব্যতীত উৎপাদন ও মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আমান ফুড প্রোডাক্টস, ১৬১/১, মুরাদপুর, মাদ্রাসারোড, শ্যামপুর, ঢাকা এবং ফ্যামিলি ফুড প্রোডাক্টস, ৯৪৫, পূর্ব জুরাইন, কমিশনার মোড়, ঢাকা প্রতিষ্ঠান ২টির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান দুটিকে টাকা ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা করে সর্বমোট টাকা ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার, সিএম উইং দায়িত্ব পালন করেন।

👁️ 100 News Views