শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বেনাপোল প্রতিনিধি  : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে শাড়াতলা বাজারে ব্যবসা করে আসছেন। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার সময় তিনি আশাদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির কাছে তার ১৩হাজার পাওনা টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আশরাফুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের সময় হামলাকারীরা আশরাফুল ইসলামের নিকট থেকে আরোও ১৪হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।


বিজ্ঞাপন

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হামলাকারী আশাদুল ইসলাম গোকর্ণ গ্রামের রিজাউল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যবসায়ীর পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। #

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *