কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকে ৫ যুবক, ১০ দিনেও মেলেনি মুক্তি

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

কুড়িগ্রাম (রৌমারী) প্রতিনিধি  :  কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টার শিকার হয়ে টানা ১০ দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন ৫ যুবক।


বিজ্ঞাপন

খোলা আকাশের নিচে সামান্য পলিথিনের ছাউনির নিচেই মানবেতর জীবনযাপন করছেন তারা।

উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজনসহ মোট পাঁচজন এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে তারা চরম দুর্ভোগে রয়েছেন।


বিজ্ঞাপন

এদিকে,জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে অনুপ্রবেশ বা পুশ-ইনের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফের আগ্রাসী ভূমিকার প্রতিবাদে বিজিবির সঙ্গে একযোগে পাহারায় অংশ নিয়েছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষও।


বিজ্ঞাপন

এর আগে (১৪ জুন) বিএসএফ দুইটি সীমান্ত দিয়ে মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। পরবর্তীতে চারজনকে সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট পাঁচজন এখনো সীমান্তে আটকে রয়েছেন।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *