
আব্দুল গফুর (কক্সবাজার) : কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রহমত উল্লাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দৈনিক স্বাধীন সংবাদ-এর কক্সবাজার জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকরা প্রধান নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন বিষয় এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের প্রত্যাশা ও প্রশাসনের কার্যক্রমের মধ্যে সেতুবন্ধন রচনা করে। তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকরা কক্সবাজার জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে সাংবাদিকরা প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল গফুর স্টাফ রিপোর্টার মোঃ হোসেন সুমন ঈদগাঁও প্রতিনিধি মনজুর আলম, স্টাফ রিপোর্টার সাহাব উদ্দিন হিরু,সদর সাইফুদ্দিন আহম্মেদ রুবেল, অনলাইন মাল্টিমিডিয়া বিচ টিভি সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ অনন্য প্রমূখ।
