নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১৩ মার্চ, ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউড (বিএসটিআই) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক গ্লাস টেবিল ওয়্যার পণ্যের অনুকূলে ছাড়পত্র গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়।
২৫৩/৫, নিউ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, ঢাকা-কে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মো: মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
👁️ 130 News Views
