খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

মামুন মোল্লা ঃ রবিবার ১৩ মার্চ, জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা, মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা, সিভিল সার্জন, খুলনা, খুলনাস্থ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিগণ।

এসময় পুলিশ সুপার, খুলনা তার বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে খুলনা জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন একই সাথে অধিকতর জনবান্ধব পুলিশি সেবা উপহার দেয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে উপস্থিতিদের সাথে মতবিনিময় করেন।


বিজ্ঞাপন
👁️ 44 News Views