দিনাজপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল ৩১ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে আসন্ন পবিত্র মাহে রমজানকে উদ্দেশ্য করে ইফতার প্রস্তুতকরণ ও বিক্রয়ের সাথে জড়িত খাদ্য কর্মীদের নিয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, দিনাজপুর সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), দিনাজপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ বেগম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং রেজা হুমায়ুন ফারুক, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, দিনাজপুর।


বিজ্ঞাপন

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মুসফিকুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার, দিনাজপুর।


বিজ্ঞাপন

তিনি আসন্ন পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে power point presentation এর মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়গুলো তুলে ধরেন। উপস্থিত সবাই খাদ্যের নিরাপদতার গুরুত্ব আলোচনা করেন।

উক্ত সেমিনারে আসন্ন পবিত্র মাহে রমজানকে ঘিরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলে একযোগে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

👁️ 152 News Views