বরিশালে ৫ কেজি গাঁজা সহ আটক ২

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ২২ এপ্রিল ১০টা ২০ মিনিটের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র কোতয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম থানাধীন ২১ নং ওয়ার্ডস্থ অক্সফোর্ড মিশন রোড সংলগ্ন চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা কালে ৫ কেজি গাঁজা সহ চাঁদপুর জেলা কচুয়া, থানাধীন পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির জাহানারা বেগম ও মৃত আব্দুল হালিমের ছেলে আলমগীর (২৫) এবং খুলনা দৌলতপুর রেলগেট সরোয়ারের বাড়ির পাালপাড়া মহেশ্বরপাশার কল্পনা য়ীল ও মৃত দুলাল শীলের ছেলে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হোয়াইট হাউসের ভাড়াটিয়া সুধীরচন্দ্র শীল ওরফে বিষু শীল (৩২) দের আটক করেন।

এসময় অপর ২-৩ জন অজ্ঞাতনামা সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটককৃত উভয়ই পেশাদার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 122 News Views