চট্টগ্রামের খুলশী থানা পুলিশের সাড়াশি অভিযানে নুসরাত ফিরলো মায়ের কোলে

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ গত ১৫ এপ্রিল, সকাল অনুমান সাড়ে ১১ টায় খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিনগেইট এলাকায় আড়াই বছর বয়সী শিশু নুসরাত কে স্হানীয় লোকজন খুঁজে পেয়ে থানায় নিয়ে আসে।

শিশুটিকে সিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে তার পরিবারের খোঁজ করা হয়। পাশাপাশি ভিকটিমের পরিবারকে খুঁজে বের করার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদটি বহুল প্রচারের ব্যবস্হা করার জন্য সহায়তা চাওয়া হয়।পুলিশের আহ্বানে মিডিয়া সংবাদটি বহুল প্রচারের ব্যবস্হা গ্রহন করে।
ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জও নিজ উদ্যোগে ভিকটিমের পরিবারকে খুঁজতে তার টিম নিয়ে মাঠে নামে।

অবশেষে সকলের সহযোগিতা নিয়ে খুলশী থানা পুলিশের আন্তরিক জোর প্রচেষ্টায় নুসরাত ফিরলো মায়ের কোলে। এবার অন্য রকম ঈদ আনন্দ হবে ছোট্ট শিশু নুসরাতের পরিবারে।


বিজ্ঞাপন
👁️ 130 News Views