ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় রেলপথ মন্ত্রী ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার,২ মে
এবারের ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি না হ‌ওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে তাদের গন্তব্যে পৌঁছাতে পারায় রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি সহ মন্ত্রণালয় সন্তুষ্টি প্রকাশ করেছে।

গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি কার্যক্রম করেছে। এবারের ঈদ যাত্রা যাত্রীদের কাছে বিগত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ ।

ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিলনা। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোন ভোগান্তিতে পড়ে নি। মাঝখানে দাঁড়ানো কোন লোক ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার ট্রেনের কোন সিডিউল বিপর্যয় ঘটে নি।

রেলপথ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ এর কারণে এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করা সম্ভব হয়েছে।
এরমধ্যে এনআইডি ছাড়া কেউ টিকেট কাটতে পারেনি। টিকেট যার ভ্রমণ তার মূল প্রতিপাদ্য কে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এর ফলে টিকিটবিহীন কোন যাত্রী ট্রেনে যেতে পারেনি।

ঢাকা শহরের পাঁচটি জায়গা থেকে আলাদা আলাদা অঞ্চলের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হয়েছে।

রেল‌ওয়ের কর্মকর্তা-কর্মচারীগন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর ছিল । প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।

রেলওয়ের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এটা করা সম্ভব হয়েছে। এজন্য রেলপথমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ঈদ পরবর্তী ট্রেনের যাত্রীদের একই সেবা দেওয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন
👁️ 121 News Views