মামুন মোল্লা (খুলনা) ঃ শনিবার ৪ জুন, রাত ৮ টা ৫ মিনিটের সময় কেডিএ এভিনিউ, খুলনার জনপ্রিয় আঞ্চলিক “দৈনিক প্রবাহ” পত্রিকার হেড অফিসে পত্রিকার সম্পাদক মোঃ আশরাফুল হকের সাথে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় কমিশনার খুলনার জনপ্রিয় আঞ্চলিক দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, পিপিএম-সেবা এবং অফিসার ইনচার্জ সোনাডাঙ্গা মডেল থানা মোঃ মমতাজুল হক।

👁️ 120 News Views
