বিএমপির অভিযানে ৮২০ পিস ইয়াবা সহ ৩ জন আটক

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ১৬ জুন, বিকেল ৪ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন বিপ্লব মিস্ত্রি’র নেতৃত্বে, এস আই মেহেদী সহ কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম পলাশপুর ব্রিজ সংলগ্ন এ.করিম আইডিয়াল কলেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে যে সকল মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম ও ঠিকানা যথাক্রমে, খালেদা বেগম (৩৫), স্বামীঃ মৃত শহীদ মোল্লা , সাং- শ্রীপুর, ০৩ নং ওয়ার্ড, থানাঃ হিজলা, জেলাঃ বরিশাল, নবাব হোসেন (৪০), পিতাঃ মোতালেব হোসেন, সাং- কৃষ্নকাঠী পাড়া, ৩ নং ওয়ার্ড, থানাঃ ঝালকাঠি সদর, জেলাঃ ঝালিকাঠী ও এবং মোঃ সুমিন হাওলাদার (৩৮) ওরফে মান্না সুমন, পিতাঃ নুরুল ইসলাম হাং, সাং- মোহাম্মাদপুর, ৫ নং ওয়ার্ড, থানাঃ কাউনিয়া, জেলাঃ বরিশাল। এ সময় ৮২০ পিস ইয়াবা ও ইয়াবা সরবরাহের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন আটক করেন।

ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *