সারদায় ক্যাফে উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা প্রধান অতিথি হিসেবে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) পুনাক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বিপিএ পুনাক সভানেত্রী ড. হুমায়ারা সুলতানার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ৩০ জুন, বিকালে স্থানীয় পুনাক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা পুনাকের সার্বিক কার্যক্রম সম্পর্কে সদস্যাদের সাথে মতবিনিময় করেন। তিনি পুনাককে একটি ‘ব্রান্ডে’ পরিণত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বিপিএ পুনাকের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেছা চৌধুরী। পুনাক সভানেত্রী পুনাক সদস্যাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তিনি পুনাকের শো রুম পরিদর্শন করেন এবং পুনাকের পণ্য সামগ্রী ও সম্প্রসারিত শো রুমের ভূয়সী প্রশংসা করেন।
পরে পুনাক সভানেত্রী বিপিএ পুনাক কিচেন ও ক্যাফে উদ্বোধন করেন।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *