নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট কর্তৃক গুলশানের “ঢালি সুপার স্টোর” কে লাখ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ৫ জুলাই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে “ঢালি সুপার স্টোর” ডিসিসি মার্কেট, গুলশান-২, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, বেশ অনেক পণ্যের আমদানিকারকের প্রমাণক নেই এবং দোকানে প্রচুর যথাযথ লেবেলবিহীন খাদ্য পণ্য মজুদ করতে দেখা যায়।
বিদেশ থেকে আমদানিকৃত পণ্য সমূহের চালান কপি না থাকায় “ঢালি সুপার স্টোর” কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।

“ঢালি সুপার স্টোর” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য মোড়কীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়। “ঢালি সুপার স্টোর” কর্তৃপক্ষও নির্দেশনা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার, ছানোয়ার হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 131 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *